সেলিম ওসমানের শাস্তি চায় শিক্ষক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতনকারী সাংসদ সেলিম ওসমান ও তাঁর সহযোগীদের শাস্তি দাবি করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে সমিতির নেতারা এই দাবি করেন।
শিক্ষক নেতারা বলেন, ধর্ম নিয়ে কটূক্তির মিথ্যা অপবাদ দিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সেলিম ওসমান ও তাঁর লোকজন শ্যামল কান্তিকে লাঞ্ছিত করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তাঁকে কান ধরিয়ে ওঠবস করিয়ে সারা বিশ্বের শিক্ষক সমাজকে লাঞ্ছিত করেছেন।
শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, শিক্ষকনেতা রঞ্জিত কুমার সাহা, আলী আসগর হাওলাদার প্রমুখ।