সেলিম-দেলোয়ারের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা কাজী দেলোয়ার ও ইবরাহীম সেলিমের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁদের দুজনের গ্রামের বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকার ফুলবাড়িয়ায় পুলিশের ট্রাকচাপায় নিহত হন কাজী দেলোয়ার ও ইবরাহীম সেলিম।
কাজী দেলোয়ারের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকালে শহীদ মিনার চত্বরে কাজী দেলোয়ারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তাঁর স্মরণে স্থাপিত শিশুসদনে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
ইবরাহীম সেলিমের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের নাজিরপুর এলাকায়।