সেলিমা আফরোজের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর সদ্যপ্রয়াত স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর মরদেহ গতকাল রোববার রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মরহুমার লাশ লন্ডন থেকে ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সেখানে জানাজা শেষে নেওয়া হয় নিউ ইস্কাটনে মরহুমার এক আত্মীয়র বাসায়। সেখানে কিছুক্ষণ রেখে বিকেলে বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এ সময় গাফ্ফার চৌধুরীসহ আত্মীয়স্বজনেরা উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব সশস্ত্র সালাম দেন।গত মঙ্গলবার দিবাগত রাতে লন্ডনের একটি হাসপাতালে মারা যান সেলিমা আফরোজ। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।