সেলিমা ও মিন্টুর জামিন, খোকার আবেদন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেন পৃথক আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত গতকাল বৃহস্পতিবার এসব আদেশ দেন। পুলিশের রমনা বিভাগের উপকমিশনারের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জানুয়ারি করা মামলায় সেলিমা রহমানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া।