সেলিমা চৌধুরীর মরদেহ দেশে আসছে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী সাংবাদিক ও লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর জানাজা গতকাল শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনের ব্রিক লেন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস চৌধুরীসহ বিপুলসংখ্যক লোক জানাজায় অংশ নেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার জানান, সেলিমার মরদেহ বিমানযোগে আজ সকালে ঢাকায় পৌঁছাবে। মরদেহের সঙ্গে গাফ্ফার চৌধুরী ও তাঁর মেয়েরা আসবেন। মরদেহ বনানী কবরস্থান বা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।মঙ্গলবার রাতে লন্ডনের একটি হাসপাতালে মারা যান সেলিমা। বাসস।