সেলিমা রহমান জামিনে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান গতকাল শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালত তাঁকে জামিন দেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, সেলিমা রহমানের জামিনের কাগজপত্র আসার পর যাচাই-বাছাই করে বেলা ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।