সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।
উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির নেতা আজিজুল বারী, শিরিন সুলতানা ও কাইয়ুম কমিশনার।
সূত্র বলেছে, ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা এলাকায় পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মুগদা থানার পুলিশ এ মামলা করে। গত বছর ৮ জুলাই মুগদা থানার এসআই সাইফুল আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।