সেলুনের বিরোধকে কেন্দ্র করে হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামে গত রোববার রাত ১০টায় একটি সেলুনের বিরোধকে কেন্দ্র করে হামলা চালিয়ে সাতজনকে আহত করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, উপজেলার রামনগর গ্রামের সতীশ চন্দ্র নমের ছেলে সুমনের (২৮) সঙ্গে একই গ্রামের দুলাল দেবের ছেলে বাসুর (২০) একটি সেলুনকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। পরে স্থানীয়ভাবে বিষয়টির নিষ্পত্তি হয়। নিষ্পত্তির পর বাড়ি ফেরার পথে দুলাল দেব ও তাঁর ছেলে বাসু দেব লোকজন নিয়ে দেশি অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালান। এ সময় প্রতিপক্ষের একই গ্রামের চানু চন্দ্র নমের ছেলে বাবুল চন্দ্র নম (২২), দেবেন্দ্র চন্দ্র নমের ছেলে চানু চন্দ্র নম (৪০), মৃত সতীশ চন্দ্র নমের ছেলে নির্মল চন্দ্র নম (২০), সুবল চন্দ্র নমের ছেলে মিঠু চন্দ্র নম (২০), গোপাল চন্দ্র নমের ছেলে সঞ্জিত চন্দ্র নম (২২), সিদাম চন্দ্র নমের ছেলে স্বপন চন্দ্র নম (২৮) ও অনুকূল চন্দ্র নমের ছেলে দীরেন্দ্র চন্দ্র নম (৫৫) আহত হন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।