প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী থানার বাসিন্দা সেলেস্তিয়ান পিনারু (৪২) হেপাটাইটিস বি পজিটিভ (ক্যারিয়ার) ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০৪ সাল থেকে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের একুশে হাসপাতালে চিকিত্সাধীন। ঢাকা ও চট্টগ্রামের চিকিত্সকেরা পিনারুকে বাঁচাতে তাঁকে দ্রুত ভারতের মাদ্রাজে অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর জন্য ২৫ থেকে ৩০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু তাঁর পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। তাই পিনারুকে বাঁচাতে তাঁর পরিবারের পক্ষ থেকে সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: সেলেস্তিয়ান পিনারু, ব্যাংক হিসাব নং-০০৮-০১৯০৩৬-০০১, এইচএসবিসি, চট্টগ্রাম শাখা, চট্টগ্রাম। উল্লেখ্য, সেলেস্তিয়ান পিনারু প্রথম আলো ব্লগের একজন নিয়মিত লেখক। তিনি হাসনা-হেনা নামে ব্লগে জনপ্রিয়। বিজ্ঞপ্তি।