সেশনজট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজট নিরসনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের কয়েক শ শিক্ষার্থী গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। মানববন্ধন শেষে তাঁরা শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।সেশনজট নিরসন ছাত্র পরিষদের ব্যানারে এই মানববন্ধন হয়। মানববন্ধনে পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমরান মাহমুদ বলেন, ‘আমরা সেশনজট থেকে মুক্তি চাই। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন চাই। বছরের পরীক্ষা বছরেই হতে হবে। তিন মাসের মধ্যে ফল দিতে হবে।’মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, চার বছরের সম্মান কোর্স শেষ করতে তাঁদের সাত-আট বছর লাগছে। এর কারণ সেশনজট। এতে পড়াশোনা শেষ করতে অনেক সময় লাগায় চাকরি পেতেও তাঁরা পিছিয়ে যাচ্ছেন। তাঁরা এ অবস্থার নিরসন দাবি করেন।শিক্ষার্থীরা জানান, অবিলম্বে এই দাবি পূরণ না হলে তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করবেন।