সেশনজট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর রশিদ বলেছেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের আর কোনো সেশনজটে পড়তে হবে না। ইতিমধ্যে যাঁরা সেশনজটের মধ্যে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ‘ক্র্যাশ প্রোগ্রাম’ গ্রহণ করেছে। উপাচার্য কার্যালয়ের সভাকক্ষে আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরও সক্রিয় ও কর্ম-উপযোগী করার লক্ষ্যে গতকাল বুধবার সকালে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য (একাডেমিক) মুনাজ আহমেদ, ট্রেজারার নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রমুখ।