সেহরি ও ইফতারের সময় বিদ্যুত্ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম রোজায় সেহরির সময় দেশের বিভিন্ন স্থানে বিদ্যুত্ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, গতকাল ইফতার শেষে শেখ হাসিনা টেলিফোনে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বিদ্যুত্ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুত্ ও জ্বালানিসচিব আবুল কালাম আজাদের কাছে টেলিফোন করে সেহরির সময় দেশের বিভিন্ন স্থানে বিদ্যুত্ না থাকার কারণ জানতে চান। তিনি যেকোনো পরিস্থিতিতে ইফতার ও সেহরির সময় বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।প্রেস সচিব আরও জানান, গতকাল সেহরির সময় দেশের কিছু কিছু স্থানে বিদ্যুত্ না থাকার কথা জানতে পেরে শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এর পেছনে কোনো কুচক্রী মহলের হাত রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে চিহ্নিত করে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বাসস।