সোঁতিজাল ও বাঁশের বেড়া উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় চলনবিল ও আত্রাই নদে অবৈধ সোঁতিজাল ও বাঁশের বেড়া উচ্ছেদে ঝটিকা অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। অভিযানে গতকাল বৃহস্পতিবার দুটি সোঁতিজাল ও পাঁচটি বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম জাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। নির্বাহী হাকিম জাহিদুল ইসলাম বলেন, মৎস্যভান্ডার-খ্যাত চলনবিলে প্রতি বছরের মতো এবারও কিছু দুর্বৃত্ত চলনবিল ও আত্রাই নদে অবৈধভাবে সোঁতিজাল ও বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করছিল।