প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ওজনের ৩০টি সোনার বারসহ লিটন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গতকাল সোমবার রাত আটটার দিকে সিঙ্গাপুর থেকে আসা লিটনকে গ্রেপ্তার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মাইনুল খান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে টাইগার এয়ারলাইনসের একটি বিমানে করে সিঙ্গাপুর থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন লিটন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর কাছে সোনার বার থাকার বিষয়টি নিশ্চিত হন। কর্মকর্তারা জানান, লিটন মিয়ার বাড়ি টাঙ্গাইলে। গত তিন মাসে তিনি দুবার সিঙ্গাপুর ভ্রমণ করেছেন। তিনি ২০ হাজার টাকার বিনিময়ে সোনা পাচারকারীদের হয়ে কাজ করছিলেন। নিজস্ব প্রতিবেদক