প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী সরকারি কলেজে বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত সোমবার কলেজ মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ফখরুল মাওলা ও সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বৌধি চাকমা।
জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, তোমরা শিক্ষা অর্জন করে জহির রায়হান, সেলিম আলদীন এবং শহীদুল্লাহ কায়সারের মতো মানুষ হও। দেশের ভবিষ্যৎ তোমাদের ওপর নির্ভর করছে। একসময় তোমাদের দেশের হাল ধরতে হবে। পরে তিনি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। —ফেনী অফিস