সোনাগাজীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গত রোববার রাতে অস্ত্রসহ মোহাম্মদ রায়হান (২০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) তরুণ কান্তি দে জানান, গত রোববার রাতে পুলিশ উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর লক্ষ্মীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে দেশে তৈির একটি এলজি, একটি কার্তুজ, একটি চাপাতি ও একটি ছুরিসহ মোহাম্মদ রায়হানকে গ্রেপ্তার করে৷
এ ঘটনায় সোনাগাজী থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার ও মামলার সত্যতা নিশ্চিত করেছেন।