সোনাগাজীতে দুই বািড়তে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামে গত শুক্রবার রাতে দুটি বাড়িতে ডাকাতি ও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ডাকাতেরা প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক দুইটার পর ১৪-১৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত দক্ষিণ চরচান্দিয়া গ্রামের কুয়েতপ্রবাসী রফিকুল ইসলামের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একই রাতে ডাকাত দল গ্রামের শায়েস্তা খানের বাড়িতে হানা দিয়ে একই কায়দায় ঘরের ভেতরে ঢুকে টাকাপয়সাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে ডাকাত দল স্থানীয় ভূঁঞার হাটের পাশে নুরুজ্জামানের দোকানের তালা ভেঙে টাকাপয়সা, মোবাইল সিম, মুঠোফোন এবং সোহাগের দোকানের তালা ভেঙে টাকাপয়সা, আটটি মুঠোফোন নিয়ে গেছে।
খবর পয়ে সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক তরুণ কান্তি দে ঘটনাস্থল পরিদর্শন করেন।
চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন জানান, দুটি বাড়ি ও দুটি দোকান থেকে ডাকাত দল অন্তত দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. সালেহ এসব ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।