সোনাগাজীতে দুই শিবির কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার দারোগার হাট আল-জামাতুদ্ দ্বীনিয়া আলিম মাদ্রাসা শাখার ছাত্রশিবিরের সেক্রেটাির শহিদুল ইসলাম (১৮) ও শিবিরের ওয়ার্ড সভাপতি ফকরুল হাসান (১৮) ‘ওগো মুজাহিদ চল কাফেলা, বন্দী শিবির ও চল কাফেলা শহীদেরা ডাকে তোমায়’-এ ধরনের কয়েকটি ফেসবুকে পেজ খুলে রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন। সোনাগাজী মডেল থানার পুলিশ পেজগুলো ব্যবহারকারীদের সন্ধানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শিবিরের ওই দুই কর্মীকে পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।