সোনাগাজীতে স্কাউটসের দক্ষতা ব্যাজ কোর্স
সোনাগাজীতে স্কাউটসের তিন দিনব্যাপী দক্ষতা ব্যাজ কোর্স শেষ হয়েছে।
ফেনী জেলা স্কাউটসের আয়োজনে উপজেলার বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজে প্রথম দক্ষতা ব্যাজ কোর্স মহাতাবু জলসার মাধ্যমে শেষ হয়। কোর্সে জেলার ৩২টি কলেজের ৭৫ জন রোভার স্কাউটস অংশ নেন।
সমাপনী পর্বে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মমিনুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ ও ফেনী জেলা রোভার কমিশনার আবুল কালাম আজাদ, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদর্শী সম্বৌধী চাকমা, নাছির মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ এ কে এম মজিবর রহমান, জেলা স্কাউটস সম্পাদক জয়নাল আবদীন, বালিয়াকান্দি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও প্রশিক্ষণের কোর্স লিডার এ কে এম নূরুল আফসার।
কোর্স প্রশিক্ষক ছিলেন সিরাজ উল্যা, কবির আহম্মদ মজুমদার, ওমর ফারুক, মো. বেলাল হোসেন ও আহম্মদ আলী।|