সোনাপুর বাজারে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের সোনাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি দোকান পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোনাপুর পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জামাল নাছের বলেন, অগ্নিকাণ্ডে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাছান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।