সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার রাতে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী প্রথম আলোকে জানান, ফ্লাই দুবাই বিমান সংস্থার একটি উড়োজাহাজে করে আসা যাত্রী মোশাররফ হোসেনের কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।