সোনার বারসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার মোট ৩০০ গ্রাম ওজনের তিনটি সোনার বারসহ সানাউল্লাহ (৪২) নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা সূত্র বলেছে, ভোর পাঁচটার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে একটি উড়োজাহাজে সানাউল্লাহ বিমানবন্দরে নামেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তাঁকে কাস্টমস হলে এনে জিজ্ঞাসাবাদ করেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, সানাউল্লাহ পায়ুপথে লুকিয়ে সোনা এনেছিলেন। সোনার দাম প্রায় ১৫ লাখ টাকা। নিজস্ব প্রতিবেদক