সোনারগাঁওয়ের খাবারে বৈচিত্র্য আনার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিশ্বমানের আতিথেয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাবারে বৈচিত্র্য আনা এবং ইনভিজিবল ম্যানারে নিরাপত্তা আরও দৃঢ় করাসহ বেশ কয়েকটি সুপারিশ ও পরামর্শ দিয়েছে তিন সদস্যের সংসদীয় সাব-কমিটি।
দেশের পাঁচ তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের অনিয়ম ও অব্যবস্থাপনা তদন্ত করার জন্য গত ২৫ ফেব্রুয়ারি সাংসদ তানভীর ইমামের নেতৃত্বে এই সাব-কমিটি গঠন করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সাব-কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। সংসদীয় কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতার উদ্দীন সরকার এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন। বাসস।