সোনারগাঁয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুল মোমেন তালুকদার বলেন, উপজেলার বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নের ৩০ গ্রামে দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ ব্যবহার করা হচ্ছিল। গতকাল বৈদ্যেরবাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি