সোনালী ব্যাংকের উদ্যোগে সাইবার নিরাপত্তাবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের উদ্যোগে সাইবার নিরাপত্তাবিষয়ক কর্মশালা নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সোনালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। কর্মশালায় সাইবার নিরাপত্তাবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান কার্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক সরদার নূরুল আমিন। স্বাগত বক্তব্য দেন সোনালী ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক মো. ওয়াশি-উর-রহমান।
কর্মশালায় সোনালী ব্যাংক চট্টগ্রামের আওতাধীন সব শাখার ব্যবস্থাপক, তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং শাখা প্রধানেরা অংশ নেন। বিজ্ঞপ্তি