প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকা থেকে গতকাল রোববার দুপুরে চার কেজি ৪০০ গ্রাম ওজনের ৩৬টি সোনার বারসহ ভারতীয় পাঁচ নাগরিককে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা৷ ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বলেন, ১৯ জুন ওই পাঁচ ভারতীয় নাগরিক দুবাই থেকে সোনা নিয়ে বাংলাদেশে আসেন। ভারতে যাওয়ার জন্য বেনাপোলে এসে অজ্ঞাত কারণে আবার তাঁরা ঢাকায় ফিরে যাচ্ছিলেন৷