সোনাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত থেকে গতকাল বেলা ১১টার দিকে ৭৫০ গ্রাম সোনাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল৷ গ্রেপ্তারকৃতরা হলেন, অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার উত্তম মজুমদার (৪৫) এবং একই এলাকার জসিম উদ্দিন (৩২)। বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে সাদিপুর সীমান্তের দিকে যাওয়ার পথে দুজনের দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্য থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়৷