সোনিয়া নিশাত পেলেন অনন্যা সাহিত্য পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ‘অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২২’ পেলেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। গতকাল শনিবার রাজধানীর ছায়ানট ভবনের মিলনায়তনে তাঁর হাতে এ পুরস্কারের সম্মাননা পদক ও সম্মাননা অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও বিশেষ অতিথি ছিলেন ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। বিজ্ঞপ্তি।