সোমবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় আবার ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে কাল সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন।
জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য গতকাল দলের সব শাখার নেতাদের প্রতি বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়। এর আগে গত ১৩ জুলাই দলটি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল। সেদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেকটা দায়সারাভাবে কর্মসূচি পালন হয়েছিল।