সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
হোসেন শহীদ সোহরাওয়ার্দী

গণতন্ত্রের মানসপুত্র, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মহান এ নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল। খবর বাসসের।
সকাল আটটায় দোয়েল চত্বরের কাছে ‘তিন নেতার মাজারে’ তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদনের সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।