সোহাগী হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আধঘণ্টা মতো এই অবরোধ চলে।
‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এই অবরোধ আহ্বানকারীদের একজন হলেন অনুপম। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিকেল সাড়ে চারটা থেকে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন এবং সমাবেশ করা হয়। পরে মিছিল নিয়ে তাঁরা শাহবাগ মোড়ে যান। শাহবাগে সড়ক অবরোধ শেষে ঘোষণা দেওয়া হয়, আগামীকালের মধ্যে তনুর হত্যাকারীদের চিহ্নিত করতে না পারলে শাহবাগে লাগাতার অবরোধ করা হবে। এ ছাড়া কাল সোমবার বেলা ১১টার দিকে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে মানববন্ধন করা হবে।