সোহাগীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মানববন্ধন হয়েছে। তরী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বদরবারে দেশের ভাবমূর্তি রক্ষা করতে সোহাগীর হত্যাকারীদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তরী নারী উন্নয়ন সংস্থার সভাপতি কাজী আয়েশা ফারজানার সভাপতিত্বে মানববন্ধনে মধ্যে বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীনূর কিবরিয়া, সাধারণ সম্পাদক এস এম মোদাচ্ছের, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. হারুন মিয়া, বোয়ালখালী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা এস এম গিয়াসউদ্দিন, কাউন্সিলর রেহানা পারভিন, শামিম আরা বেগম প্রমুখ।