সোহানুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহানুর রহমান (শিমন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। বাড়ি মেহেরপুরের আমঝুপী গ্রামে। বাবা গ্রামের একজন সাধারণ কাপড় বিক্রেতা। কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে ভর্তি হওয়ার পর গত দুই বছরে ভালো ফল করেছেন সোহানুর। একজন ভালো প্রোগ্রামার তিনি। পড়াশোনা চলছে ব্যাংক থেকে শিক্ষাঋণ নিয়ে। সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তাঁর দুটি কিডনিই অকেজো ধরা পড়েছে। চিকিৎসকেরা অবিলম্বে সোহানুরের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। দেশের বাইরে এ কিডনি প্রতিস্থাপনে ২৫ লাখ টাকার মতো খরচ হবে; যা তাঁর দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই মেধাবী ছেলেটিকে বাঁচাতে তাঁর চিকিৎসায় এগিয়ে আসার জন্য সবার কাছে আহ্বান জানিয়েছেন তাঁর বাবা। ছেলেটিকে রাজশাহী মেডিকেল কলেজ থেকে রাজধানীর শ্যামলী কিডনি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর ০১৭২৫৭০২৩৬১, ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং ০১৭২৩৫৭৮৪৯৩৮। ব্যাংক হিসাব নম্বর মো. সাহানুর ইসলাম, ২২৮.১৫১.২৯০৫০, ডাচ্-বাংলা ব্যাংক, ঝিনাইদহ শাখা। বিজ্ঞপ্তি।