সোয়া কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পৌরসভার কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিপি) ১ কোটি ২৫ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে।
নওগাঁ পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শংকর কুমার দেব বলেন, বিল পরিশোধের জন্য পৌরসভাকে বহুবার চিঠি দেওয়া হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নিলেও জনগণের কথা ভেবে তা করা যাচ্ছে না।
মেয়র নজমুল হক সনি বলেন, ‘এত বিল আমার সময়ে বকেয়া হয়নি। আগের মেয়র দুই কোটি টাকার ওপরে বিল বকেয়া রেখে দায়িত্ব হস্তান্তর করে গেছেন। আমি আগের বকেয়া অল্প অল্প করে পরিশোধ করছি। পাশাপাশি প্রতি মাসের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করা হচ্ছে।’