প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ কে এম শমিউল আলম ও সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলামের নেতৃত্বে সমিতির নেতারা গতকাল শুক্রবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান বিচারপতি সিলেট সফরে এলে সার্কিট হাউসে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নেতারা। তাঁরা প্রধান বিচারপতিকে সিলেটের আদালতে এজলাস-সংকটের বিষয়টি অবহিত করেন। প্রধান বিচারপতি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।