সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট গতকাল শনিবার রাত ৮টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটির স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন।
রিয়াদে আজ রোববার বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আরব ইসলামিক আমেরিকান সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীও সম্মেলনে যোগ দেবেন। সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন এবং মদিনায় হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর আগামী বুধবার দেশে ফেরার কথা রয়েছে।