সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে মারা গেছেন দুই বাংলাদেশি নাগরিক। রাজধানী রিয়াদের আল খারজ এলাকায় গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মহ্সী জানান, নিহত দুজন হলেন কুষ্টিয়ার অরুণ এবং মাদারীপুরের জসিম উদ্দিন।
কূটনৈতিক একটি সূত্র জানায়, নিহত দুজনের পরিবারকে ফোন করে বিষয়টি জানানো হয়েছে।