সৌদি আরবে দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হানিফ মাতুব্বর (৩৬) নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন৷ গত শনিবার সন্ধ্যায় দাম্মাম শহরের জামরাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে৷ হানিফ ফরিদপুরের সদরপুর উপজেলার গফুর মাতুব্বরডাঙ্গী গ্রামের আবদুল হক মাতুব্বরের ছেলে৷ নিহত ব্যক্তির বড় ভাই সৌদিপ্রবাসী টিপু সুলতান মুঠোফোনে পরিবারের সদস্যদের এ খবর জানান৷