সৌদি আরবে নিহত জাকিরের লাশ দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রিয়াদে আসবাব কারখানায় নিহত নোয়াখালীর সেনবাগ উপজেলার জাকির হোসেনের লাশ গতকাল শনিবার সকালে তাঁর গ্রামের বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে৷ সকাল নয়টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়৷
এর আগে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জাকিরের লাশ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছায়৷
জাকিরের বড় মেয়ে নাসরিন আক্তার গতকাল সকালে বিলাপ করে বলতে থাকে, ‘আমি এসএসসিতে ভাল পাস করেছি৷ জিপিএ-৫ পেয়েছি৷ আমার বাবা তো আমার ভালো পাস দেখে যেতে পারলেন না৷ এখন কে আমাকে পড়ালেখায় উৎসাহ জোগাবে৷’