সৌদি আরবে মর্টার হামলায় দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে মর্টার হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে দেশটির ইয়েমেন সীমান্তসংলগ্ন জিজান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। পেশায় তাঁরা ছিলেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী। খবর ইউএনবির।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ্ এ খবর নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় জিজান অঞ্চলের সামতাহ জেনারেল হাসপাতালের কাছে মর্টারের গোলার আঘাত আসে। এতে ওই দুই বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গতকাল বিকেলে তাঁর ফেসবুক পাতায় মর্টারের আঘাতে আহত আরও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।

সম্প্রতি সৌদি আরব ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে আসছে। যার পাল্টা জবাব দিতে মাঝেমধ্যেই সৌদি সীমান্তবর্তী এলাকায় হুতিরা হামলা করে থাকে। তাই শুক্রবারের এ হামলার সঙ্গে হুতিদের যোগসাজশ থাকতে
পারে বলে মনে করা হলেও এ বিষয়ে এখনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।