সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন। রাজধানী রিয়াদ থেকে ৭০ কিলোমিটার দূরে ধুরমা নামক স্থানে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালী জেলার মোহাম্মদ জালাল (২৮), কুমিল্লার মাসুদ (২৭) ও কিশোরগঞ্জের রনি (২৫)। আহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের কামাল, কুমিল্লার জিয়াউর রহমান ও মোতালেব এবং ময়মনসিংহের আব্বাস হোসাইন।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, কয়েকজন বাংলাদেশি বুধবার রাতের কাজ শেষ করে পরদিন সকালে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন বাংলাদেশি চালক কামাল। মোট সাতজন গাড়িটিতে ছিলেন। আহত ব্যক্তিরা বলেছেন, চালক কামাল আরেকটি গাড়ির সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এর ফলে দুর্ঘটনা ঘটে।