সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
হাবিবুর রহমান জানান, তাঁর ছেলে সৌদি আরবের একটি বাগানে কাজ করতেন। গত সোমবার রাতে সৌদি আরব থেকে এক আত্মীয়ের মাধ্যমে খবর পান তাঁর ছেলে রুবেল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি আরও জানান, প্রায় সাত লাখ টাকা খরচ করে দেড় বছর আগে ছেলেকে তিনি বিদেশ পাঠান।