সৌদি আরবে ৪০০ অবৈধ অভিবাসী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে কমপক্ষে ৪০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের বেশির ভাগ আফ্রিকার। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কি না, তা জানা যায়নি।
গত নভেম্বর থেকে অবৈধভাবে বসবাসরত নাগরিকদের ধরার জন্য অভিযান চালিয়ে আসছে সৌদি কর্তৃপক্ষ। অভিবাসী ধরার কয়েকটি অভিযান সংঘর্ষে রূপ নেয়। এর আগে অভিবাসীদের বৈধ হতে অথবা দেশত্যাগ করতে সাত মাস সময় দেওয়া হয়।
গত বৃহস্পতিবার সৌদি আরবের দৈনিক আরব নিউজ একটি প্রতিবেদনে জানায়, রিয়াদের মানফুহা এলাকায় অভিযান চালিয়ে নারী, শিশুসহ চার শর বেশি বৈধ কাগজপত্রবিহীন মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দৈনিকটি জানায়, বিভিন্ন অপরাধে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আছে ভিসার মেয়াদ উত্তীর্ণ, স্পন্সরের (যে ব্যক্তি বা প্রতিষ্ঠান কাজের জন্য তাঁকে ওই দেশে এনেছে) কাছ থেকে পালিয়ে যাওয়া এবং কাজ খোঁজা। গ্রেপ্তারকৃতদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে জরিমানা থেকে শুরু করে নিজ দেশে ফেরত পাঠানো পর্যন্ত হতে পারে।