সৌদি হাসপাতালে পচে গলছে বাংলাদেশির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দায় একটি হাসপাতালে পচে গলে গেছে এক বাংলাদেশি শ্রমিকের লাশ। গতকাল রোববার সৌদি গেজেট, আরব নিউজ ও আল-ওয়াতান পত্রিকার খবরে এ তথ্য প্রকাশ করা হয়। ওই শ্রমিকের নাম আবুল হোসেন নূর জামান (৪২)।
আবুল হোসেন সৌদি আরবের জাতীয় পানি কোম্পানিতে কাজ করতেন। দুই মাস আগে শরীরে জটিল ও অদ্ভুত এক রোগ ধরা পড়লে তাঁকে জেদ্দার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ জুন তাঁর মৃত্যু হয়।
আবুলের ভাই মুহাম্মদ সারাহর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তাঁর ভাইয়ের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ হাজার সৌদি রিয়েল বিল পরিশোধ না করায় আবুল হোসেনের লাশ তাঁর কাছে হস্তান্তর করেনি। সারাহ বলেন, তাঁর ভাইয়ের চিকিৎসা বিমা (ইনস্যুরেন্স) রয়েছে। তাতে ৩০ হাজার রিয়েল পর্যন্ত বিল পরিশোধ করার প্রয়োজন নেই। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ তা মানছে না।