সৌদিতে গৃহকর্মী নিতে বিলম্ব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সৌদি দূতাবাস বাংলাদেশি নাগরিকদের সে দেশে যাওয়ার অনুমতি দেওয়ার আগে পুলিশের ছাড়পত্র বাধ্যতামূলক করেছে। ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবে গৃহকর্মী যাওয়া বিলম্বিত হচ্ছে।
সৌদি আরবের কর্মকর্তারা বলেন, বাংলাদেশে পুলিশি ছাড়পত্র পেতে ২৫ থেকে ৩০ দিন অপেক্ষা করতে হয়। ফলে বাংলাদেশি শ্রমিকদের সৌদি আরবে কাজে যোগদানে বিলম্ব হচ্ছে।
সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারা বলেন, এই দীর্ঘসূত্রতার কারণে তাঁরা বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য চুক্তি স্বাক্ষর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।