সৌদিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের রিয়াদে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশের সৌদি দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ব্যক্তিরা হলেন: ঢাকার নবাবগঞ্জের এরশাদ আলী, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলী, টাঙ্গাইলের আবুল ও নুরুল ইসলাম এবং কিশোরগঞ্জের সোহেল মিয়া। একই দুর্ঘটনায় কানু ও মনির নামে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন। কানু ব্রাহ্মণবাড়িয়া ও  মনির ঢাকার বাসিন্দা।  
সৌদি দূতাবাসের কর্মকর্তা মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।