সৌদিয়া পরিবহনের বাসের চালকসহ তিনজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ হাজার ইয়াবা বড়িসহ সৌদিয়া পরিবহনের চালকসহ গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে দারুসসালাম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যা ব। গতকাল শুক্রবার ওই মামলায় পুলিশ তাঁদের তিন দিন করে রিমান্ডে নিয়েছে।
দারুসসালাম থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস গাবতলীর দীপনগরে পৌঁছার পর র্যা ব-৪-এর একটি দল ওই বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যা ব বাসটির চালক ওবায়দুল হক, তাঁর সহকারী গিয়াস উদ্দিন ও সুপারভাইজার মো. মোস্তফাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে র্যা ব তাঁদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা করে এবং থানায় হস্তান্তর করে।
দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, গ্রেপ্তার হওয়া সৌদিয়া পরিবহনের চালক ওবায়দুল হক, চালকের সহকারী গিয়াসউদ্দিন ও সুপারভাইজার মো. মোস্তফাকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।