সৈকত পরিষ্কারে হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। এই সৈকত যাঁরা ভ্রমণে আসেন তাঁদেরও কিছু দায়িত্ব থাকে। বালুকাময় এই সৈকতে সিগারেটের লেজ, চিপসের প্যাকেট, ডাবের খোঁসা, পলিথিন যেন নিক্ষেপ না করা হয় সেদিকে নজর রাখা উচিত।’
গত শনিবার দুপুর ১২টায় সৈকতের লাবণী পয়েন্টে এসব কথা তুলে ধরেন কলেজছাত্রী ইসমত আরা। ইসমত সকাল ১০টার দিকে সৈকতে নামেন ময়লা-আবর্জনা পরিষ্কার করতে। সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। বিকেল পাঁচটা পর্যন্ত চলে সৈকতের কলাতলী থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত (প্রায় তিন কিলোমিটার) পরিচ্ছন্নতা অভিযান।