সৈকতকে বাঁচাতে ৪৫ লাখ টাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছরের শিশু সৈকত। দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সে এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। দ্বিতীয় শ্রেণীর ছাত্র সৈকত বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা বলেছেন, ভারত অথবা সিঙ্গাপুরে নিয়ে উন্নত চিকিৎসা না করালে তাঁকে বাঁচানো যাবে না। এতে ব্যয় হবে ৪০ থেকে ৪৫ লাখ টাকা। এত ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয় তার দরিদ্র বাবা মো. সেলিমের পক্ষে। সৈকতকে বাঁচাতে দেশের বিত্তবান ও হূদয়বান মানুষের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সেলিম, হিসাব নম্বর-১৬৬.১০১.৬৯৬২৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, বসুরহাট শাখা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী। মুঠোফোন: ০১৮১৩৮০১১৬৮। বিজ্ঞপ্তি।