সৈকতে আজ প্রতিমা বিসর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আজ সোমবার বিকেলে মন্ত্রপাঠের মাধ্যমে ২৫০টি প্রতিমা বিসর্জন দেওয়া হবে। দেশের বৃহৎ এই বিসর্জন উৎসবে যোগ দেওয়া লাখো মানুষের সমাগম সামাল দিতে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি রণজিত দাশ বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ২৫০টি মণ্ডপে দুর্গোৎসব চলছে। আজ সোমবার দুপুর ১২টা থেকে ট্রাকবহরে করে বিভিন্ন স্থান থেকে দুর্গা প্রতিমা সৈকতের লাবণী পয়েন্টে আনা হবে। তারপর সৈকতে স্থাপিত বিজয়ামঞ্চে আলোচনা সভা শেষে বিকেল চারটায় মন্ত্রপাঠের মাধ্যমে সব প্রতিমা সাগরে বির্জন দেওয়া হবে। বিসর্জন উৎসবে রং ছিটানো ও আশতবাজি ফাটানো নিষিদ্ধ করা হয়েছে।